ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে গতকাল বুধবার বিকালে রোটারী ক্লাব অব হাজীগঞ্জে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড নেতৃবৃন্দ ও দলীয় পদ প্রত্যাশীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনা এবং গঠনতন্ত্র অনুযায়ী মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়ক কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ মজুমদার, সদস্য ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাবের আহমেদ সুমন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য ইকবালুজ্জামান ফারুক, সত্যব্রত ভদ্র মিঠুন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্, সামছুজ্জামান মুন্সী, রায়হানুর রহমান জনি, শুকুর আলম শুভ, হায়দার পারভেজ সুজন প্রমুখ।
এ সময় পৌর আওয়ামী লীগের অন্যান্য সদস্য, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পদ-প্রত্যাশীরা বক্তব্য রাখেন এবং তারা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের প্রশ্নের জবাব দেন। সেই সাথে নির্দিষ্ট সময়ে সদস্য ফরম পূরণ ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ।
সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের আদনান, কাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির মিয়াজী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ পৌর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
