চাঁদপুর জেলা বিএনপির সাথে সদর থানা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে আন্দোলনের বিকল্প নেই     ….শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জেলা বিএনপির সাথে সদর উপজেলা বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, এশিয়া মহাদেশের বৃহত্তম দল বিএনপি। এ দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা জিয়াউর রহমানের আদর্শে দল করি। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দলকে সুসংগঠিত করতে হবে। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেনো না থাকে। প্রস্তুত থাকুন, যে কোন সময় আন্দোলনের ডাক আসতে পারে। দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে আন্দোলনের বিকল্প নেই। এই দেশের প্রত্যেকটি অধিকার আদায় আন্দোলনের মধ্যেই হয়েছে। এ দানব সরকার গণআন্দোলনের মাধ্যমেই নিপাত যাবে, ইনশাআল্লাহ।
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবরসহ সদর উপজেলা বিএনপির ১৪টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
৩১ আগস্ট, ২০২১।