স্টাফ রিপোর্টার
জামিয়া আরাবিয়াহ কাসিমুল উলুম জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার ‘দার আলী ইবনে আবি তালিব’ নামে একটি বহুতল শিক্ষা ভবনের ছাদ ঢালাইয়ে কাজ শুরু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা কমপ্লেক্সের ভেতর নতুন এই বহুতল ভবনের ছাদ ঢালাই উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং মাদ্রাসার দীর্ঘ ৩০ বছরের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, পরিচালনা কমিটির সদস্য, দৈনিক চাঁদপুরজমিন ও দৈনিক অনুপমার সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, সাংবাদিক আলম পলাশসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ছাদ ঢালাই অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাও. খাজা আহম্মদ।
উল্লেখ্য, এই মাদরাসার নবনির্মিত এই ভবনের ব্যয় ধরা হয় ২ কোটি ৫০ লাখ টাকা। এতে স্থানীয়দের সহযোগিতায় প্রথম তলার ছাদ ঢালাই শুরু হলেও তা দিয়ে পুরো কাজ শেষ করা সম্ভব নয়। এজন্য পরবর্তীতে এই পূর্ণাঙ্গ কাজ শেষ করতে আরও অর্থের প্রয়োজন হবে বলে সবার সহযোগিতা চেয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং মাদ্রাসার সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
৩১ আগস্ট, ২০২১।
