চাঁদপুর জেলা বিএমএ’র সেক্রেটারী ডা. মাহমুদুন্নবী মাসুমের বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহমুদুন্নবী মাসুমের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এমএ কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়স্থ ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদজুমা চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা ও ফরিদগঞ্জ উপজেলার পালতালুক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চিশতিয়া জামে মসজিদে প্রথম জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এনএম হুদা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদসহ চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ মুসল্লিরা।
উল্লেখ্য, মরহুম এমএ কুদ্দুস উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছিলেন। তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

শোক প্রকাশ

চাঁদপুর জেলা বিএমএ’র সেক্রেটারী ডা. মাহমুদুন্নবী মাসুমের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এমএ কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজউল্যাহ খান, সহ-সম্পাদক মনির হোসেন, চীফ রিপোর্টার এসএম সোহেলসহ ইলশেপাড় পরিবারের সদস্যবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম, আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেলসহ হাসপাতালের সব ডাক্তার, জেলা বিএমএ’র সভাপতি ডা. নুরুল হুদা, সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগরসহ সংগঠনের সদস্যবৃন্দ, জেলা স্বাচিপ’র আহ্বায়ক ডা. নুরুল হুদা, সদস্য সচিব ডা. দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং চাঁদপুর মুন হাসপাতালের চিকিৎসক, পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

১৮ এপ্রিল, ২০২১।