
স্টাফ রিপোর্টার
সদ্যপ্রয়াত চাঁদপুর জেলা যুবদলের সভাপতি, স্বৈরাচারী এরশাদ ও হাসিনা সরকার কর্তৃক জেল-জুলুম ও বর্বর নির্যাতনের শিকার মরহুম মোফাজ্জল হোসেন চান্দুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের জেএন সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা চাঁদপুর যুবদলের আয়োজন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন।
পরে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, মোফাজ্জল হোসেন চান্দু কণ্ঠে শ্লোগান না হলে মিছিল মুখরিত হতো না। তার কণ্ঠে শ্লে¬াগানে সবাই অনুপ্রাণিত হতো। চান্দু মতো সৎ নেতা আমরা হারিয়েছি। তার শূন্যতা পূরণ হবে না। প্রত্যেক আন্দোলন সংগ্রমে তার অবদান ভুলার নয়। এমন কম আছে যে পরিবারের দু’ভাই দলের জন্য জীবন দিয়েছে। চান্দুর মতো অকাল মৃত্যু যেন আর কারো না হয়- এই দোয়া করি।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সলিম, মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মক্কু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, জেলা যুবদলের সহ-সভাপতি সারোয়ার হোসেন গাজী, শাহাজাহান কবির খোকা, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, কামাল পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি মিনার হোসেন, কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান স্বপন, হাইমচর উপজেলা যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল, মতলব উত্তর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ জামান, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির পাটওয়ারী, কুমিল্লার গৌরিপুর উপজেলা যুবদলের সভাপতি মজিব সরকার প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর জেলা যুবদলের দোয়া মাহফিল ও স্মরণ সভা
Post navigation
