চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে


স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে চাঁদপুর জেলা যুবদলের আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি শাহাজাহান কবির খোকা, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, শহর যুবদল নেতা জাফর প্রধানিয়া, সদর উপজেলা যুবদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, সৈয়দ হোসেন, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নু খান, ৭নং ওয়ার্ড যুবদলের নেতা রাসেল আহমেদ, আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামিতে যে কর্মসূচীর ঘোষণা আসবে আগের মতো যুবদলের নেতা-কর্মীরা সব কর্মসূচিতে অংশগ্রহণ করবে।