স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর ছোট ভাই আবু পাটওয়ারী অসুস্থ। গত ক’দিন ধরে তিনি রাজধানী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অসুস্থতার কিছুটা উন্নতি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আবু পাটওয়ারী গত প্রায় ১০ দিন যাবত জ্বর, ঠান্ডা, নিউমিনিয়াসহ শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর তাকে ঢাকা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯ সেপ্টেম্বর তার হার্টার এনজিওগ্রাম করানো হবে বলে জানা যায়।
মুঠোফোনে কথা হলে আবু পাটওয়ারী জানান, মহান আল্লাহর রহমতে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন। পরিপূর্ণ সুস্থতার জন্যে তিনি নিজ দলের নেতাকর্মীর পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছে।
এদিকে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ অ্যাড. জাসিম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আলহাজ ওমর পাটওয়ারীসহ পরিবারের অন্যান্যরা আবু পাটওয়ারীর সুস্থতা কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আবু পাটওয়ারী চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাড়াও তিনি বহু সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি চাঁদপুর অরুন নন্দী সুইমিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী অসুস্থ
