স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মাঈনুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, জাহাঙ্গীর হোসেন বেপারী, ইকবাল হোসেন বেপারী, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হোসেন টিটু।
এসময় উপস্থিতি ছিলেন পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিজিসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে সকল ক্ষেত্রে আমাদের সব নেতা-কর্মীদের সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকতে হবে। কোন অপশক্তি যেন মাথাচাড়া না দিয়ে উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে বানচালকারীরা আলোতে আসতে না পারলেও অন্ধকারে থেকেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমরা যুবলীগের নেতাকর্মীরা সর্বদা সজাগ থাকতে হবে। আগামি ১০ অক্টোবর ইনশাল্লাহ নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল ভাইকে বিপুল ভোটে জয় করে ঘরে ফিরবো।
২০ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পৌর নির্বাচন উপলক্ষে চাঁদপুরে যুবলীগের মতবিনিময় সভা
