চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল, সভা ও কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মিথ্যা, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সভা করেছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, আতাউর রহমান পাটওয়ারী, জাহিদুর রহমান জাহিদ, মাইনুদ্দিন আরিফ সুমন, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কায়সার, পিন্টু সাহা, দফতর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, উপআইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম শাওন, সদস্য ইফতেখার হারুন, আরিফ বেপারি, শুভাশিস ঘোষ শ্রীগুরু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদারসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করে। পরে নেতাকর্মীরা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১৩ ডিসেম্বর, ২০২১।