সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ১২৬ জন, সর্বমোট ১৮৪ জনের মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করেছেন হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন। রোববার (১২ ডিসেম্বর) দিনব্যাপী এই মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
হাইমচর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪র্থ ধাপের তফসিলে হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য ২১ জন মোট প্রার্থী সংখ্যা ৩৩ জন। আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ জন, সাধারণ সদস্য ৩৬ মোট ৫৩ জন। ৫ম ধাপে আলগী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০, সাধারণ সদস্য ৩৮, মোট ৫৪ জন। নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭, সাধারণ সদস্য ৩১ সহ মোট ৪৪ জন।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ও প্রতীক ২০ডিসেম্বর।
১৩ ডিসেম্বর, ২০২১।
