
খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
এসময় তিনি বলেন, আগামি ১২ ডিসেম্বরের মধ্যে যদি দেশনেত্রীকে মুক্তি দেয়া না হয় তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। এই সরকার পাতানো মামলায় দেশনেত্রীকে জেলে আটকে রেখেছে। ২০০৫ ও ২০১৪ সালের নির্বাচনে বাংলার জনগণ লাথি মারে। এই নির্বাচনে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে মোটা অংকের টাকা দিয়ে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। সবচেয়ে বড় মিথ্যাবাদী, ভোটচোর, দুর্নীতিবাজ হলেন শেখ হাসিনা।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছলেয়মান ঢালী, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান হাসানাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ আহমেদ চৌকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক খোকন মিজি, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন পাটওয়ারী, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কবির মাঝি, কুদ্দুস মেহনতি, মোতালেব মাস্তান, জহির দেওয়ান, ফজলু, জাকির, মেহেদী, মামুন, সফিক মৃধা, শাহাদাত, বিল্লাল, আবুল কালাম, তুহিন বকাউল, জুয়েল, ফজলুর রহমান, আকাশ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।
