কচুয়ায় ৫ জয়িতার সম্মাননা

আহসান হাবীব সুমন
শিক্ষা ও চাকরি, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ কচুয়ায় নির্বাচিত ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্ত্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, নির্বাচিত জয়িতা রাবেয়া বেগম প্রমুখ।
আলোচনা শেষে ৫ জয়িতাকে সম্মাননাস্বরুপ ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।