২১ আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
স্টাফ রিপোর্টার
২১ আগস্ট বিএনপি-জামায়েত জোট সরকারে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর জেলা
স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আছর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কামরুল আলম কাউছার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, ধর্ম সম্পাদক মারুফ আনাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, কৃষি বিষয়ক সম্পাদক মো. সফিক গাজী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, উপ-আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম শাওন, সদস্য ইফতেখার হারুন, শুভাশিস ঘোষ শ্রীগুরু, হুমায়ুন হাওলাদার, বাতাস মিয়াজী, রাসেল আহমেদ, আশিকুর রহমান ভূঁইয়া কিরণ, হাবিব খান, ইমান গাজী, মো. নিশান, জুয়েল কান্তি দত্ত নন্দু, মাসুদ পাটওয়ারী, মহসীন পাটওয়ারী, মোশারফ পাটওয়ারী, আহম্মেদ মক্কী জাকারিয়া, মো. মেহেদী হাসানসহ আরো অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মো. আল আমিন।
দোয়া ও মোনাজাত শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলসহ নেতৃবৃন্দ।
২৫ আগস্ট, ২০২১।
