
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর টাইমস-এর ষষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হচ্ছে। এবারের অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপনের উদ্যোগ নিয়েছে চাঁদপুর টাইমস।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় টাইমস কার্যালয় মিলাদ ও দোয়া, সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব সামনে বর্ণাঢ্য র্যালি, ১১.৩৫ মিনিটে চাঁদপুর প্রেসক্লাব দ্বিতীয় তলায় অনলাইন সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ ও প্রতিনিধি সম্মেলন। বিকেলে আলোচনা সভা, কুইজ, প্রশিক্ষণের সনদ বিতরণ করা হবে।
ঐসব কর্মসূচিতে ঢাকাতে জাতীয় সাংবাদিকবৃন্দ রিসোর্স পার্সন হিসেবে এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
