সাংবাদিক ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায়
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র স্টাফ রিপের্টার ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বাদ যোহর চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন চৌধুরী জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। দোয়া অনুষ্ঠানে সাংবাদিক ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আবদুল আউয়াল রুবেল, এনটিভির প্রতিনিধি হাবিবুর রহমান খান, দীপ্ত টিভির চাঁদপুর প্রতিনিধি ইব্রাহিম রনি, ডিবিসি নিউজের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের প্রমুখ।
সাংবাদিক ইকরাম চৌধুরী গত ৮ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক, কিডনিজনিত সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে টেলিভিশনের সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ এবং মিলাদ ও দোয়াসহ দুই দিনব্যাপী কর্মসূচি পালন করে।
১০ আগস্ট, ২০২০।
