
সহস্রাধিক রোজাদার নিয়ে
স্টাফ রিপোর্টার
সহস্রাধিক রোজাদার নিয়ে চাঁদপুর শহরে দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ রেলগেট মুন্সি বাড়ি সংলগ্ন ছারছীনা পীর সাহেবের খানেকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে ১শ’ তম কোরআন খতম করা হয় এবং ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আসহাবে বদরের সাহাবীদের নামের তেলাওয়াত করা হয়।
দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাও. মো. সাইফুদ্দিন খন্দকারের সভাপ্রধানে এ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি জিয়াউদ্দিন খন্দকার, চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আবুল হাসান প্রমুখ। ইফতার পূর্ব হামদ-নাত পরিবেশন করেন মাদ্রাসার ছাত্রবৃন্দ।
মাদ্রাসার শিক্ষক মাও. মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও তরপুরচ-ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান, জেলা কাজী সমিতির সভাপতি মাও. ফজলুল কবীর পাটওয়ারী, জমইয়াতে হিযবুল্লাহর জেলা সদস্য মো. হারুনুর রশিদ পাটওয়ারী, বিশিষ্ট ব্যাংকার আলহাজ হাসান আলী ভূঁইয়া, মোহাম্মদ নূর হোসাইন, বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জাকির হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের অফিস প্রধান মো. সফিউল আলম, চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মাও. মো. জহিরুল হক, আল-হেলাল জামে মসজিদের খতিব মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী, মুফতি এসএম জাকির, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মুহাম্মদ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ মো. দ্বীন ইসলাম, চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহমান তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ পাটোয়ারী, কমিউনিটি পুলিশিং অঞ্চল ৬ জিটি রোড মহল্লা কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম আখন্দ ও কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান খান, মো. জহিরুল ইসলাম কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ-কিয়াম পরিচালনা করেন ছাত্র হিযবুল্লাহর জেলা সহ-সাধারণ সম্পাদক মো. ফয়সাল। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।
