স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দীতে সাইফুল ইসলাম মিজির সম্পত্তি দখল করে ঘর নির্মাণ করেছেন হারুন হাওলাদার নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৯টায়। এ বিষয়ে সাইফুল ইসলাম মিজি হারুন হাওলাদার, সেলিম হাওলাদার, হানিফ হাওলাদার ও খোরশিদা বেগমের নাম উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সাইফুল ইসলাম মিজি উল্লেখ করেন, চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দীর মিজি বাড়ির ধনপর্দ্দী মৌজার বিএস ১১৫৫নং খতিয়ানের বিএস ২০৬৯ দাগের আন্দলে ২ শতক জমি সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তপসীলভুক্ত সম্পত্তি ক্রয় করে শান্তিপূর্ণভাগে ভোগ-দখল করে আসছি। উক্ত সম্পত্তি জবর দখল এবং আমাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত হুমকি, ধমকি ও ভয়ভীতি করে আসছে বিবাদীরা। মঙ্গলবার সকাল ৯টায় আমার দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ শুরু করে। আমি তাতে বাঁধা প্রদান করলে বিবাদীরা মারধর করে প্রকাশ্যে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। আমি উপায় না পেয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।
২৫ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর ধনপর্দ্দীতে সম্পত্তি দখল করে ঘর নির্মাণ
