৬ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা
মনিরুল ইসলাম মনির
জায়গা জমি ও মামলা সংক্রান্ত শত্রুতায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে আদালতে ৬ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার উত্তর দশানী গ্রামে। উত্তর দশানী গ্রামের মৃত. জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে সাদ্দাম ভূঁইয়া (২৮) বাদী হয়ে ২৩ মার্চ চাঁদপুরের আদালতে সাহেব আলী ভূইয়ার ছেলে নুরুন নবী (৩৪), নূর হোসেন (৩২), নূর আলী (২২), মৃত আলী ভূঁইয়ার ছেলে সাহেব আলী ভূঁইয়া (৫৮), মৃত মিয়া ভূঁইয়ার ছেলে লাভলু ভূঁইয়া (৪৮), হাফেজ আলী ভূঁইয়া (৫০) সহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাহেব আলী ভূঁইয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল সাদ্দাম ভূঁইয়ার। এ মামলার শত্রুতায় সাদ্দাম ভূঁইয়ার পুকুরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষ। এতে পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ মরে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে গত ২১ মার্চ সন্ধ্যা ৭টায় সাহেব আলী ভূঁইয়াকে জিজ্ঞাসা করলে খোরশেদ ভূঁইয়ার স্ত্রী দিপা বেগমের উপর হামলা করে কাপড়-চোপড় টানা-হেচড়া করে শ্লীলতাহানি করে। তাকে মারধরও করে। এসময় মোবাইল, টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
আহত দিপা বেগমকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আদালত মতলব উত্তর থানাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ প্রদান করেন।
২৫ মার্চ, ২০২১।
