স্টাফ রিপোর্টার
চাঁদপুর নতুনবাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সমিতির
কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
তিনি তার বক্তব্য বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে ব্যবসায় পরিচালনা করতে হবে। নতুন বাজারের ব্যবসায়িক সুনাম বহু বছরের, এই সুনাম আমাদেরই অক্ষুণ্ন রাখতে হবে। নিজেদের মধ্যে যে ঐক্য রয়েছে এই ঐক্য ধরে রাখতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, মো. রেজাউল করিম, মোহাম্মদ নাসির খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ আবুল কাশেম, মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ ওমর পাটোয়ারী, সদস্য নাজমুল হোসেন পাটোয়ারী, আব্দুস শুকুর মস্তান, মনির হোসেন ভূঁইয়া, বিধান ঘোষ প্রমুখ।
সাধারণ সভায় কার্যকরী কমিটির সব সদস্যবৃন্দ ও সব পর্যায়ের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
