চাঁদপুর নৌ টার্মিনাল আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন শুরু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ টার্মিনাল আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন, মাদ্রাসা রোড-নিশিরোড-জামতলা, সড়ক প্রশস্তকরণে বিআইডব্লিউটিএ, রেলওয়ে ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) শহরের মাদ্রাসা রোড় লঞ্চঘাট, মাদ্রাসা রোড, নিশিরোড ও জামতলা রোড পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফরহাদ উজ্জামান, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম) জাবির হোসেন, প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা সুজন চৌধুরী, বিভাগীয় প্রকৌশলী আ. হামিদ, বিভাগীয় ভূসম্পতি কর্মকর্তা মাহবুবুল করিম, উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, কানুনগো কাওসার হামিদ ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিকসহ আরো অনেকে।

২৫ জানুয়ারি, ২০২২।