স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ শাহানা বেগম (৬০) নামের এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নৌ-পুলিশের এসআই বাবুল বালা লঞ্চ টার্মিনালের ভেতরের ২নং বাইরের গেটের ভেতর থেকে তাকে আটক করেন।
আটক নারী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নদিয়া গ্রাম মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। অভিযান পরিচালনাকারি পুলিশ কর্মকর্তা বাবুল বালা জানান, লঞ্চ টার্মিনালের ভেতরের দুই নং বাহিরের গেইটের ভেতরে মিজান বাবুর্চির চায়ের দোকানের সামনে মোসাম্মদ শাহানা বেগম মাদক নিয়ে সন্দেহ জনক ভাবে ঘুরা ঘুরি করাবস্থায় সন্দেহ হরে তাকে আমরা আটক করা হয়। এসময় তার সাথে থাকা কালো স্কুল ব্যাগ ভর্তি করে তিন বান্ডিলে ৫ কেজি ও কাঁধে থাকা ব্যাগে আলাদা ২ কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে এসআই বাবুল বালা বাদী হয়ে ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
০৩ মার্চ, ২০২২।
