স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে। জব্দকৃত জাটকা এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার দিনগত ভোররাত সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করা হয়।
নৌ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই জহিরুল ইসলাম দায়িত্ব পাওয়ার পর থেকে নৌ থানায় অনেক কিছুই সাংবাদিকদের কাছে গোপন রাখা হচ্ছে। হাতেগোনা কয়েকজন সাংবাদিকদের খবর দিয়ে ফটো তোলা পর্যন্তই তারা দায়সারাভাবে কাজ করছেন। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে জাটকা রক্ষায় জেলে ও নৌকা আটক করার পর মাঝ নদীতে বেচা বিক্রি হচ্ছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়।
এক জেলে জানান, কয়েকদিন আগে এসআই জহিরুল ইসলাম ৪টি জেলে নৌকা ধরে ২টি নদীতে বিক্রি করে দিয়ে জব্দ তালিকায় দেখিয়েছেন মাত্র ২টি। এমনিভাবে শনিবার রাত থেকে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে এসআই বজলুর রহমান, রিয়াজুল ইসলাম, এএসআই মেহেদী হাসান সঙ্গিয় সদস্যদের নিয়ে মেঘনা নদীতে জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করেন। ভোররাতে বিষ্ণপুর ইউনিয়নের লালপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্লাস্টিকের হাফ ড্রামে জাটকা ভর্তিবস্থায় ২২টি ড্রামে জব্দ করে। মাছের পরিমাণ আরও বেশি থাকলেও থানায় আনার পথেই কয়েক ড্রাম মাছ গায়েব হয়ে যায়। সাংবাদিকদের জানানো হয়, এখানে প্রায় ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। বাকি মাছ কোথায় গেলে তা কেউ বলতে পারছে না। পরে নৌ পুলিশ সুপার মুহাম্মদ কামরুজ্জামান আসবেন আসবেন বলে ৩/৪ ঘণ্টা সাংবাদিকদের তিনি নৌ থানাতেই ঘুরাতে থাকেন। প্রায় ১২টার দিকে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত হয়ে কিছু মাছ বিতরণ করেন। পরবর্তীতে বাকি সব মাছই হতদরিদ্ররা যেন লুট করে নিয়ে যায়।
০৫ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১০ হাজার কেজি জাটকা জব্দ
