নারায়ন রবিদাস
বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা ও ওনুআ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কমরেড আলমগীর হোসেন দুলাল করোনা আক্রান্ত হয়ে জীবন সায়াহ্নে অবস্থান করছেন।
জানা গেছে, বাংলাদেশর সমাজতান্ত্রিক দল বাসদের সাবেক জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা ও ওনুআ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কমরেড আলমগীর হোসেন দুলাল সম্প্রতি করোনা আক্রান্ত হন। তার অবস্থা ক্রমেই জটিল অবস্থায় রয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকা জনক।
তার জটিল অবস্থা থেকে সুস্থ হতে তার পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে ওনুআ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কমরেড আলমগীর হোসেন দুলালের আশু রোগমুক্তি কামনা করেছেন ওনুআ স্মৃতি সংসদের কার্যকারি কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।
০৫ এপ্রিল, ২০২১।
