সরকারের ভিষণ হচ্ছে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেয়া
…………জেনারেল ম্যানেজার দেব কুমার মালো
সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী ঈদগাঁ ময়দানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মনির হোসেন গাজীর সভাপতিত্বে এবং কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মো. শাহাবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মালিক মো. ইয়াহিয়া, জুনিয়ার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ইন্সপেক্টর সোহেল রানা, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য রাজ্জাক প্রধানিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর কবির, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জসিম বেপারী, কল্যানপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাদ্দাম, কল্যানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সুমন, যুগ্ম আহ্বায়ক আরিফ মুন্সি, পল্লী বিদ্যুৎতের গ্রাহকদের মধ্য বক্তব্য রাখেন হাসান ভূঁইয়া, মিজান বকাউল, ফরিদ, রফিকুল ইসলাম, ইসমাইল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে, সরকারের সে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছে। সরকারের ভিষণ হচ্ছে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেয়া। গ্রাহকদের সাথে আন্তরিক পরিবেশ থাকলে বিদ্যুৎ ব্যবস্থা আরো উন্নতি হবে। বিদ্যুতের লাইনে এখন কাজ করা হচ্ছে, তাই এখন বিদ্যুৎ ব্যবস্থা কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি বলেন, সরকারের প্রতিটি কাজ জনগণের কল্যাণেই হচ্ছে, পল্লী বিদ্যুৎ যত লাইন গেছে, সব লাইন জনগণের সম্পত্তির উপর দিয়েই গেছে। মফস্বলের অনেক গাছ রয়েছে, সে গাছের জন্য অনেক সময় বিদ্যুতের বিভ্রান্তে গ্রাহকদের পড়তে হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুতের কোন সমস্যা হলে সরাসরি অফিসে যোগাযোগ করবেন, আপনাদের তথ্য দিতে হবে। আপনাদের তথ্যর উপর ভিত্তি করেই বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সমস্যা সমাধান হবে। দালালদের থেকে দূরে থাকবেন, বিদ্যুতের সংযোগ নিতে কোন প্রকার অবৈধ লেনদেন করবেন না। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আলম খান।
২৫ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গণশুনানী
