সরকার বিনামূল্যে যক্ষ¥া প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদানে সব রকম ব্যবস্থা করছে
………সিভিল সার্জন
স্টাফ রিপোর্টার
বিশ্ব যক্ষ¥া দিবসে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, যক্ষ¥া ২শ’ বছরের পুরনো একটি রোগ হলেও বর্তমানে এর সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে। সরকার বিনামূল্যে যক্ষ¥া রোগের চিকিৎসা সেবা প্রদানে সব রকম ব্যবস্থা করেছে। সচেতনতার অভাবে এটি হয়তো কমছে না। তবুও স্বাস্থ্যবিধি পালন করে ২০৩৫ সালের মধ্যে আমরা বাংলাদেশ থেকে যক্ষা বিদায় করতে পারবো। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমাদের পুলিশ বিভাগ ২১ মার্চ থেকে সারাদেশের মতো চাঁদপুরেও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে কর্মসূচি পালন করছে। সারা বছর সচেতনতা বাড়ানোর কাজ আমরা করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি পালনে ও মাস্ক ব্যবহারে অনেক রোগ থেকে মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ব যক্ষ¥া দিবসে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
সারাদেশে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্র্যাক ও নাটাব’র বাস্তবায়নে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে কোভিট-১৯ এর সব প্রকার স্বাস্থ্য বিধি মেনে আজকের এ কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিব বর্ষের অঙ্গীকার-যক্ষামুক্ত বাংলাদেশে গড়ার।
র্যালি উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুল করিম, সদরের মেডিক্যাল অফিসার ডা. সাজেদা বেগম পলিন, মডের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, বক্ষব্যাথি হাসপাতালের ডা. মাসুদ রানা। আলোচনা সভার পরিচালনায় ছিলেন মেডিক্যাল অফিসার ডা. ইছারুহুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান।
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রথমবারের মতো জাতিসংঘের উচ্চ পর্যায়ে যক্ষ¥া বিষয়ক সভায় রাষ্ট্র প্রধানরা যক্ষ¥া নির্মূলের লক্ষ্যে একটি সুপারিশমালা পেশ করে। সেই লক্ষ্যে বাস্তবায়নে কাজ করছে স্বাস্থ্য বিভাগ, ব্র্র্যাক ও নাটাব। র্যালিতে নার্সিং ইন্সিটিটিউটের শিক্ষার্থী, নাটাব ও ব্র্যাক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগীয় কর্মীরা অংশ নেন।
২৫ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত
