স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মা-ছেলে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
জানা গেছে, গতকাল দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধায়নে চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোডের মমতা ভিলার নিচতলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি রেশমা বেগম (স্বামী দেলোয়ার কাজী) এবং মো. রাশেদ কাজী মিলন (পিতা মো. দেলোয়ার কাজী) এর দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আসামিরা পরস্পর মা ও ছেলে। তারা দীর্ঘদিন গোপনে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে। এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
২৪ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পুরাণবাজারে মাদকসহ মা-ছেলে আটক
