দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী

পত্রিকাটি পাঠকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে
………. জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর খবরের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাস্ক বিতরণ, প্রতিনিধি সম্মেলন, প্রতিনিধিদের মাঝে নবায়নকৃত আইডি কার্ড ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, পত্রিকার নিয়মিত প্রকাশ করা চ্যালেঞ্জিং ও কঠিন ব্যাপার। আমি দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। তিনি একজন পেশাদার সাংবাদিক। এ পত্রিকা বাইরের কোন অনুদানে প্রকাশিত হয়নি, সম্পাদকের ব্যক্তিগত প্রচেষ্টায় নিয়মিত প্রকাশনা অব্যাহত আছে। এজন্যই আমি পাঠক হিসেবে আপনাকে অভিনন্দন জানাই। এ পত্রিকাটি পাঠকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আর গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য একটি টিম থাকা দরকার। সে টিম হচ্ছে চাঁদপুর খবর পরিবারের সাংবাদিকবৃন্দ। আজ এ প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদীসহ পত্রিকাটির সব সাংবাদিককে অভিনন্দন জানাই।
তিনি আরো বলেন, শাহতলীতে রুশদী পরিবার একটি এতিহ্যবাহী পরিবার। চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী পারিবারিক ভাবেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার দাদার প্রতিষ্ঠিত শাহতলীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে রুশদী পরিবারের উত্তরসূরী সাংবাদিক সোহেল রুশদী। এ সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতায় চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ সমগ্র চাঁদপুরসহ বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় শাহতলী কামিল মাদরাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট নান্দনিক একাডেমিক ভবন নির্মাণ করেছেন। শিক্ষামন্ত্রী গত ১২বছরে চাঁদপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপার সহায়তায় আমরা চাঁদপুরে একটি মেডিকেল কলেজ ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছি। শহর রক্ষাবাধও নির্মাণ করার প্রকল্পভুক্ত করা হয়েছে, চাঁদপুর শহরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য। ভালো কিছু গড়তে হলে কিছু ভাঙতে হয়।
তিনি বলেন, আমার নির্বাচনের সময় দৈনিক চাঁদপুর খবর আমার পাশে থেকে নিউজের মাধ্যমে আমাকে চাঁদপুরের জনগণের মাঝে তুলে ধরেছেন। এজন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক চাঁদপুর খবরর সম্পাদকের প্রতি। আমি পাঠক হিসেবে সুখে-দুখে এ পত্রিকার পাশে থাকব। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের অনিয়মগুলো তুলো ধরবেন, তাহলে আমাদের কাজ করতে সহায়ক হবে। আমি যদি কোন ভুল করি তাও আপনারা লিখবেন। যা কিছু লিখবেন একটু যাছাই করে লিখবেন। পত্রিকার কাজ তথ্য পরিবেশন করা। তা কার পক্ষে বা বিপক্ষে যাবে সেটা বড় নয়, বড় হচ্ছে সত্য তুলে ধরা। সর্বোপরি আমি পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করছি।
পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি ও পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জনতা ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের হাজরা।
মাস্ক বিতরণ অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১০টায় পত্রিকার সাংবাদিকদের নিয়ে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। প্রতিনিধি সম্মেলনে পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ।
চীপ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন পত্রিকার সহকারী সম্পাদক মো. আব্দুল গনি, মফস্বল সম্পাদক এমএম কামাল, সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহ, সহকারী সম্পাদক এমআই দিদার, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসান, সিনিয়র স্টাফ রির্পোটার কাউছুল উল রাব্বি, হাজীগঞ্জ উপজেলার স্টাফ রির্পোটার সাইফুল ইসলাম সিফাত, স্টাফ রিপোর্টার মো. রফিকুল ইসলাম পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার স্টাফ রিপোর্টার এস এম ইকবাল, হাইমচর উপজেলা প্রতিনিধি বিএম ইসমাঈল, মহামায়া স্টাফ রিপোর্টার মো. মাসুদ হোসেন, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. নাঈম মিয়াজী, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আবদুল্লাহ শাকুর, কচুয়া উপজেলা প্রতিনিধি মো. ইসমাঈল হোসেন বিপ্লব, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন।
উপস্থিত ছিলেন পত্রিকার স্টাফ রিপোর্টার সোলাইমান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাছুম আলম তালুকদার, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. রানা সরকার, ম্যানেজার মানিক দাস, অফিস সহকারি মো. হযরত আলী।
অনুষ্ঠানে তৃতীয় পর্বে চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাড. তাহের হোসেন রুশদীর রুহের মাগফেরাত কামনা করে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ।
২৪ ডিসেম্বর, ২০২০।