চাঁদপুর পৌরসভা নির্বাচন’২০২০ মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে-২০২০ইং মেয়র পদে বিএনপির দলীর মনোনয়ন ফরম ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মেথা রোডস্থ জেলা বিএনপির কার্যালয় হতে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের শেষ সময়।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। আরও জানানো যাচ্ছে, ২২ ফেব্রুয়ারি বিকাল ৫ টার পর থেকে মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ করা হবে না। মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ করবেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু (দপ্তরের দায়িত্বে নিয়োজিত)।