অনুপ্রবেশকারী বা নিজস্ব লোককে কমিটিতে স্থান দেয়ার চেষ্টা করবেন না
……ডা. জে আর ওয়াদুদ টিপু
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নতুন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, আসামি ২ সপ্তাহের মধ্যে সকল কমিটির নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নাম ও ছবি সংগ্রহ করবেন। তাহলে আমরা যাচাই-বাছাই করে আগামি নতুন বছরের আগে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার চেষ্টা করবো। ত্যাগী নেতৃবৃন্দকে মূল্যায়ন করার চেষ্টা করা হবে। আপনারা কোন ধরনের অনুপ্রবেশকারী বা নিজস্ব লোককে কমিটিতে স্থান দেয়ার চেষ্টা করবেন না।
তিনি আরো বলেন, আসামি কয়েক দিনের মধ্যে হয়ত সদর উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগের কমিটিগুলো দেওয়া হবে। সদরের পর হাইমচর উপজেলার কমিটিগুলো দেওয়া হবে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবুসহ ১৫টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. জে আর ওয়াদুদ টিপুকে পৌর আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
২৩ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর আ.লীগের নতুন কমিটির সাথে মতবিনিময় সভা
