চাঁদপুর পৌর আ.লীগের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির উদ্যোগে পৌর আওয়ামী লীগের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
বুধবার (২৬ আগস্ট) সকালে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার পাদদেশ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ ও শহরের লেকের পাড়ের চারদিকে অর্ধ শতাধিক বিভিন্ন জাতের চারাগাছের বৃক্ষরোপণ করা হয়।
এ সময় চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, সহ-দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, সঞ্জিত কুমার পোদ্দার, মো. মাহবুব, জেলা যুবলীগের সদস্য আবদুল গনি গাজী, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, প্রদীপ, রতন, মো. আলমগীর হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭ আগস্ট, ২০২০।