স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
পৌর যুবলীগের আহ্বায়ক শেখ আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসন সামনুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড়. হুমায়ন কবির সুমন, জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, গাজী আব্দুল গণি, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিয়াজীসহ সদর উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এখনো আমাদের নেত্রী ও এমপিকে নিয়ে ফেজবুকে বাজে মন্তব্য বন্ধ না হলে আমরা ব্যবস্থা নেব। কিছু কুলাঙ্গার এখনো ফেজবুকে বাজে মন্তব্য করে চলছে। প্রতিটি নেতাকর্মী একত্রিত হয়ে আগামি নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেতে হবে। চাঁদপুরের উন্নয়নকে চলমান রাখতে হলে ডা. দীপু আপাকে আবারো এমপি হিসেবে নির্বাচিত করতে হবে।
২০ মার্চ, ২০২২।
