স্টাফ রিপোর্টার
পুরাণবাজার দাসপাড়া সর্বজনীন দূর্গামন্দিরের নাট মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। গত শুক্রবার বিকাল ৫টায় তিনি এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দাসপাড়া কালি মন্দির কমিটির সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে এবং ও উপদেষ্টা বিশ্বনাথ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রোটা. তমাল কুমার ঘোষ, হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী।
এসময় আরো উপস্থিতি ছিলেন সহ-সভাপতি শনি রাম দাস, চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার, দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস, মৃণাল কান্তি দাস, শ্যাম সুন্দর দাস, নিতাই দাস, অজিত দাস, খোকন দাস মনা, পৌর যুব লীগ নেতা ফারুক বেপারী, উৎপল দাস, সঞ্জয় মজুমদার, মৃদুল দাস, বাবলু দাস, লিটন দাস, গৌতম দাস, অসীম দাসসহ আরো অনেকে।
২০ মার্চ, ২০২২।
