চাঁদপুর পৌর কাউন্সিলর মাইনুল পাটওয়ারীর বাবার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাইনুল ইসলাম পাটওয়ারীর বাবা সাতানী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সভাপতি আলহাজ মো. সিরাজুল ইসলাম পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার বাদ জোহর দক্ষিণ গুণরাজদী সাতানী পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযার আগে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি এই পাটওয়ারী বাড়িতে আসা-যাওয়ার কারণে আমি মরহুম সিরাজুল ইসলামকে ভালো করে চিনি ও জানি। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী সদস্য আবু তাহের পাটওয়ারী, উপজেলা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারী।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমে বড় ছেলে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাইনুল ইসলাম পাটওয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মো. অবু পাটওয়ারী, মো. মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী আ. শুক্কুর মাস্তান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান খান, বিএনপি নেতা রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, নাছির আহমেদ চৌকদার, হাবিবুর রহমান দর্জিসহ আরো অনেকে।
উল্লেখ্য, মরহুম সিরাজুল ইসলাম পাটওয়ারী রোববার সকাল সাড়ে ৬টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৪ ছেলে স্ত্রীসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।