চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক মুন্না, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ও জাওয়াদ

স্টাফ রিপোর্টার
দীর্ঘ ১০ বছর পর অনুমোদন দেয়া হয়েছে চাঁদপুর পৌর ছাত্রলীগের কমিটি। ২০১৩ সালে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব ও সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দিয়েছিলো।
দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান ৫১ সদস্যবিশিষ্ট চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। কমিটিতে ১জন আহ্বায়ক, ৮ জন যুগ্ম-আহ্বায়ক বাকি ৪৫ জনকে সদস্য করা হয়েছে।
কমিটির আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, জি. এম রাকিব হোসাইন, আরাফাত সানী, মো. খালেদ হোসেন খান, মো. আব্দুল্লাহ বেপারী, রিয়াদ শেখ ও মাঈন উদ্দিন সরকার রবিন।
সদস্যরা হলেন- সদস্য শাহ আলম বেপারী, বাবু দাস, রফিকুল ইসলাম, তমাল সাহা, মো. সাইদ হোসেন, মো. তৌকির আহমেদ, মো. রাসেল খান, মো. আল আমিন গাজী, নিলয় দে, খালেক হাসান আবিদ, শাখাওয়াত হোসেন রাফী, হাবিবুর রহমান বাবু মো. দাদন খলিফা, মো. শাহাবুদ্দিন হোসেন প্রভাত, মো. মেহেদী তালুকদার, রাকিব আহমেদ, রাফিয়ান ইসলাম সিজান, ইমরান গাজী আরিয়ান, রাশেদুল ইসলাম হৃদয়, রবিউল হাসান রবিন, নাজমুল খান, লিজন তালুকদার, তোফায়েল আহমেদ জাহিদ, পরান খান, শেখ মো. মেহেদী হাসান, আমির হোসেন হামজা, গোলাম নবী সিয়াম, আফজাল মিয়াজী, এস এম আফজাল, রাকিবুল ইসলাম বেপারী, সাজ্জাদ হোসেন সামির, সাইফুল ইসলাম অনিম, মেহেদী হাসান, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন রাজন, সজিব মাঝী, সজিব খান রিফাত, মেহেদী হাসান আকাশ, নয়ন পোদ্দার, তৌসিফ তাহিন ইকবাল হৃদয়, আজহারুল ইসলাম রবি, মহাসিন মিয়াজী, তানভির ইসলাম পাটওয়ারী, মো. সিরাজুল ইসলাম রোহান ও যুবায়ের ইসলাম মাল।
এছাড়া একই পত্রে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে অনিক আহমেদ সরকার, সহ-সম্পাদক পদে সিয়াম হোসেন, আমিনুল ইসলাম আকাশ, মো. রাফী মাল, শান্ত হাওলাদার, হৃদয় হোসাইন, পারভেজ হোসেন, রাকিব মাঝি, আহমদ উল্লা আখন্দ, রাকিব হাসান বাবু দেওয়ান, জাহিদুল ইসলাম তানভীর, সদস্য পদে অন্তর বেপারী, মো. আরজু খান, মো. জাহিদুল ইসলাম শুভ ঢালীকে মনোনীত করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন বলেন, আমরা গত ১৭ জানুয়ারি এই কমিটি গঠনকে কেন্দ্র করে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে পৌর ছাত্রলীগের কর্মীসভা করি। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক. দীপু মনি এমপি। প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এরপর প্রার্থীদের বায়োডাটা নিয়ে যাচাই-বাছাই করে পরীক্ষিত ছাত্রনেতাদের হাতে পৌর ছাত্রলীগের কমিটির দায়িত্ব তুলে দিয়েছি। আশা করছি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ তারা রাজপথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আমরা তাদের সফলতা ও মঙ্গল কামনা করছি।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর পৌর শাখার বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামি ৩ মাসের জন্য উপরোক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া এ আহ্বায়ক কমিটির ১ ও ২নং যুগ্ম-আহ্বায়কের স্বাক্ষরে ওয়ার্ড কমিটি অনুমোদন করা হবে।

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।