চাঁদপুর পৌর ছাত্রলীগের আয়োজনে শোকসভা

বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি দুর্বৃত্তরা
……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর পৌর ছাত্রলীগের আয়োজনে শোকসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে শুধু ক্ষমতার পালাবদলের জন্য হত্যা করা হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তাঁর আদর্শকে হত্যা করতে চেয়েছিলো। যেই কারণে জাতির পিতাকে হত্যার কিছুদিন পর জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছে। যাতে করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে। যার ফলে জাতির পিতাকে হত্যার পর আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম। আদর্শের কোন মৃত্যু নেই। বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে। কিন্তু তাঁর আদর্শকে মেরে ফেলতে পারেনি দুর্বৃত্তরা।
তিনি আরো বলেন, জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছে, আওয়ামী লীগের লাখ-লাখ নেতাকর্মীর উপর নির্যাতন চালানো হয়েছে। এমনকি সেই সময়ে প্রায় প্রতিরাতে এদেশে কারফিউ ছিলো। তারা আবার এদেশে গণতন্ত্রের কথা বলে! তাহলে সে সময় এদেশে কোন গণতন্ত্র ছিলো?
তিনি আরো বলেন, বহু কষ্টের বিনিময়ে জননেত্রী শেখ হাসিনা দেশে এসে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজেই আমাদের এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তোমরা এমন কিছু করবে না যাতে দলের এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রীর বদনাম হয়। মনে রাখবে, ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। এই সংগঠন জাতির পিতার হাতে গড়া সংগঠন। কাজেই আমার অনুরোধ থাকতে তোমরা নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগ আহ্বায়ক আব্দুল মালেক শেখ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আখন্দ, আনোয়ার হাওলাদার, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক ছোলাইমান হোসেন রাজু প্রমুখ।
আলোচনার আগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে পৌর ছাত্রলীগের অন্তর্ভুক্ত ১৫ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই তুলে দেন অতিথিরা।
এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, পৌর যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭ আগস্ট, ২০২০।