স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষষা হওয়ায় নির্বাচনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। গত ৩ সেপ্টেম্বর রাত ৯টায় আনন্দ মিছিলটি চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শুরু করে নতুন বাজার,
ছায়াবাণী ও চিত্রলেখার মোড় হয়ে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
মিছিলে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারীসহ সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মী।
এরপর পুরাণবাজার থেকে মোটর সাইকেল শোডাউন করা হয়। এসময়ও শোডাউনের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
৬ সেপ্টেম্বর, ২০২০।
