ফরিদগঞ্জে আ.লীগ নেতা ফয়েজ হোসেন নান্টুর কুলখানি

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফয়েজ হোসেন নান্টু পাটওয়ারীর কুলখানি গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার রঙ্গেরগাও পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের কুলখানি, দোয়া ও জিয়ারতে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. হারুন অর রশিদ সাগর, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কনট্রাক্টর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমির আজম রেজা, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি বিআরডিবি’র চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের নেতা আরিফুর রহমান, বাঁধন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা শিমুল হাসান, আব্দুর রউফ রুবাইয়েত প্রমুখ।
৬ সেপ্টেম্বর, ২০২০।