চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির একক প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া


শাহ আলম খান
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মুনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপির যৌথ সভায় একক প্রার্থী হিসেবে সফিকুর রহমান ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির প্রবীণ নেতা শেখ আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম মৃধা, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, বিএনপি মনোনিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, মুনির চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, সেলিমুছ সালাম সেলিম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, প্রার্থীদের মধ্য বক্তব্য রাখেন নুরুল আমিন খান আকাশ, ইব্রাহিম কাজী জুয়েল প্রমুখ।