রোটারী পিকনিক ‘মেঘনা বিলাস’
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র ও চেম্বার প্রেসিডেন্টের সাথে রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চেম্বার ভবনে ও দুপুর দেড়টায় পৌর ভবনে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় রোটারী জেলা পিকনিক আয়োজনে চেম্বার ও চাঁদপুর পৌরসভাকে সম্পৃক্তকরণের নানা দিক তুলে ধরে তাঁদের সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়।
সকালে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও চাঁদপুর রোটারী ক্লাবের পিপি রোটারিয়ান আলহাজ মো. জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর চীফ কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী শাহাদাত।
উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের পিপি রোটারিয়ান তমাল কুমার ঘোষ, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান জামাল হোসেন, পিপি রোটারিয়ান শবেবরাত সরকার, পিপি রোটারিয়ান ইঞ্জি. আলমগীর হোসেন পাটওয়ারী, পিপি রোটারিয়ান মোস্তাক আহমেদ খান, পিপি রোটারিয়ান মফিজ সরকার, আইপিপি রোটারিয়ান মানিক জমাদার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান নূরুল আমিন খান আকাশ, সহ-সভাপতি রোটারিয়ান সবুজ পোদ্দার, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান নাসির খান ও রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, ডিরেক্টর রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সচিব (২০১৯-২০) রোটারিয়ান রহিমা বেগম, রোটারিয়ান রফিকুল ইসলাম প্রমুখ।
পরে চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য রোটারিয়ান নাছির উদ্দিন আহমেদের সাথে মতবিনিময় করেন রোটারী পিকনিক কমিটির নেতৃবৃন্দ।
এসময় পিকনিকের চীফ কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী শাহাদাত রোটারী পিকনিক আয়োজন ও সারা দেশে চাঁদপুরের ভাবমূর্তি উজ্জল করার জন্য নানা প্রস্তাব দেন। পৌর মেয়র পিকনিক আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান জামাল হোসেন, পিপি রোটারিয়ান মফিজ সরকার, আইপিপি রোটারিয়ান মানিক জমাদার, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, ডিরেক্টর রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান নূরুল আমিন খান আকাশ, সচিব (২০১৯-২০) রোটারিয়ান রহিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, আগামি ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।
