চাঁদপুর পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের সব নেতা-কর্মীদের স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। নির্বাচন আসলেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অপতৎপরতা বেড়ে যায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয় কাজ করতে হবে।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মো. মালেক শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
চাঁদপুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম ও মো. ইকবাল হোসেন বাবু পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য গনি গাজী, পৌর যুবলীগের সদস্য কবির হোসেন চৌধুরী, নূর রহমান এনার, ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোবারক হোসেন বেপারী, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাজু আখন্দ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান টিপু, ৪নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক নেয়ামত হোসেন, ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা, ৬নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন পাটওয়ারী, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আজিজ, ১০নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শোভন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজী, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা, ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান।
সভায় বক্তারা বলেন, সাংগঠনিকভাবে যুবলীগকে শক্তিশালী করতে হবে। বিগত নির্বাচনগুলোর পরিস্থিতি ভেবে ২০২৩ সালের জাতীয় নির্বাচন একই হবে, তা চিন্তা করা যাবে না। জামায়াত-বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করার প্রস্তুতি নিচ্ছে। সব অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। যে কোন মূল্যে নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। তাই সবাইকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। রাজপথে থাকতে হবে। আমাদের গর্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে আবারও চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত করতে হবে। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ভ্যানগার্ড হিসেবে যুবলীগ কাজ করবেন বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন।

০৬ জুন, ২০২৩।