চাঁদপুর পৌর যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রিয় কমিটির নির্দেশে চাঁদপুর পৌর যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসেন পাটওয়ারী বাবু, সদস্য কামরুল ইসলাম টিটু, রাজিব চৌধুরী, কবির চৌধুরী, কালা বেপারী, সীপন পাটওয়ারী, সুমনুজ্জামানসহ পৌর ১৫টি ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন।
০১ ডিসেম্বর, ২০২০।