স্টাফ রিপোটার
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচন ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে প্রচার-প্রচারণায় চাঁদপুর শহর সরগরম হয়ে উঠেছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে প্রচারণা শুরু হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমত কলোনীর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন আলহাজ মমিন মাঝির বাসার সামনে আওয়ামী লীগ মনোনীত অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকা মার্কার সব ব্যানার রাতের আঁধারে কে বা কারা যেন ছিড়ে রাস্তায় ফেলে দিয়েছে।
শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র কমিটির সভাপতি আলহাজ মমিন মিয়া মাঝি জানান, আগের দিন রহমতপুর কলোনীর প্রবেশদ্বারের রাস্তা থেকে নৌকার প্রার্থীর ব্যানার খুলে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, একই সড়কে নৌকা প্রতীকের প্রার্থীর আরো ৫টি ব্যানার প্রতিপক্ষরা ছিড়ে রাস্তায় ফেলে রেখেছে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
এসময় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আমিন ভূঁইয়া, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সেক্রেটরি মো. আলমগীর শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মো. সুমন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডে নৌকার ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা
