
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে চাঁদপুর শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
সম্মেলনে বক্তারা বলেন, আজ সারাদেশের মতো চাঁদপুরেও উন্নয়নের জোয়ারে ভাসছে। আর এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নবীন-প্রবীনদের সমন্বয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই। যাতে করে আগামি দিনে সোনালী বাংলাদেশ গড়ে তুলতে পারি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, তাই জননেত্রী শেখ হাসিনাকে আরও দীর্ঘদিন ক্ষমতায় রাখতে হবে। এজন্য তৃণমূল থেকে প্রত্যেকটি স্থানে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে দলকে শক্তিশালী করতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বদিউজ্জামান ভূঁইয়া বদু’র সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাদশা খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আবুল কাশেম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, সহ-দপ্তর সম্পাদক মুজিবুর রহমান মজু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদক ফারহানা মঈন রুমা, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী নেতা সফর উদ্দিন মাস্টার, ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জনি খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী প্রমুখ।
