হাজীগঞ্জে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত

বলাখাল বাজার ব্যবসায়ী কমিটির নব-নির্বাচিতদের

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সদস্যরা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
গতকাল বুধবার দুপুরে নব-নির্বাচিত সভাপতি মোস্তফা মিয়াজী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারীর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত করেন কমিটির সদস্যরা। সাক্ষাতকালে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় ও উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন বলাখাল বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম লিটন, সহ-সাধারণ সম্পাদক রোমান গাজী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম মিয়াজী বাবু, ক্রীড়া সম্পাদক যোবায়েদ আহমেদ কাশেম ও সম্মানিত সদস্য আরিফুজ্জামান সম্রাট।
এর আগে গত ৬ ডিসেম্বর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বলাখাল বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টি পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ও ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এবং দপ্তর সম্পাদক ও সম্মানিত সদস্য (২ জনের মধ্যে ১ জন) পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় এ দু’টি পদে নির্বাচন হয়নি।