চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে তিনদিনের শোক পালনসহ চারদিনের কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর প্রেসক্লাব।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ জানান, কর্মসূচির মধ্যে রয়েছে: সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে তিনদিন কালো ব্যাজ ধারণ, তিনদিন স্থানীয় সব পত্রিকায় এক কলাম পরিমাণ মাকসুদুল আলমের ছবিসহ কালো বর্ডারে শোক প্রকাশ এবং চতুর্থ দিন ১ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর প্রেসক্লাবের কর্মসূচি
