স্টাফ রিপোর্টার
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সাবেক সভাপতি লায়ন কাজী মাহবুবুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডের বাসিন্দা, ঐতিহ্যবাহী কাজী ট্রেডাসের কর্ণধার কাজী মাহবুবুল হক করোনা আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কাজী মাহবুবুল হকের ইন্তেকাল
