চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ডা. দীপু মনির মতো একজন সৎ ও সজ্জন রাজনীতিককে নিয়ে ‘মিলি সুলতানা’ ও ‘জাইমা রহমান’ নামে যে দু’টি ফেসবুক আইডি থেকে মিথ্যাচার করা হয়েছে তা খুবই নিন্দনীয়। সেসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যেনো দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হয় নেতৃবৃন্দ সে দাবি জানান।
২৭ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর প্রেসক্লাবের নিন্দা
