করোনা থেকে আত্মরক্ষায় সবাইকে ব্যক্তিগতভাবে জোর দিতে হবে
……..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনার বিস্তার প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মে) বেলা ১১টায় চাঁদপুর পৌর বাসস্যান্ড এলাকায় সামাজিক সচেতনতার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করে চাঁদপুর প্রেসক্লাব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।
সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করাসহ সচেতনতা সৃষ্টি করতেই চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে নিম্নআয়ের মানুষদের মাস্কসহ সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে। প্রেসক্লাবের সদস্যরা মনে করেন প্রত্যেক মানুষ নিজেদের সুরক্ষা করতে পারলে আমাদের দেশও সুরক্ষিত হবে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, করোনা থেকে আত্মরক্ষায় সবাইকে ব্যক্তিগতভাবে জোর দিতে হবে। সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব। করোনার ভয়াবহতা এখনো অনেক মানুষ উপলদ্ধি করতে পারছে না। এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে সব নিয়ম মেনে চলতে হবে। আমরা যারা বাইরে ঘুরাফেরা করি, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। থুতনিতে নয়, মুখে মাস্ক রাখা আবাশ্যক। একটু নিয়ম মেনে চললেই এই মহামারী করোনা থেকে মুক্তি পেতে পারি আমরা।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, প্রচার দপ্তর সম্পাদক কাদের পলাশ, অর্থ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, কার্যকরী সদস্য মনির চৌধুরী, সদস্য শরীফুল ইসলাম প্রমুখ।
৯ মে, ২০২১।
