স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের ৫০বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে করোনাকালীন সময়ে চাঁদপুর জেলা পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ সুপার মো.
মাহবুবুর রহমানকে প্রেসক্লাব পদক-২০২০ প্রদান করা হয়েছে।
প্রেসক্লাব আয়োজিত মূল অনুষ্ঠানের দিন তিনি পেশাগত কাজে উপস্থিত সম্ভব না হওয়ার কারণে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাবুরহাট পুলিশ লাইনস্ েজেলা পুলিশ কর্তৃক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
পুলিশ সুপারকে পদক পরিয়ে দেন উদযাপন কমিটির পক্ষে ২০২০ সালে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
এছাড়াও উত্তরীয়, ক্রেস্ট, কোটপিন ও সনদপত্র এসপির হাতে তুলে দেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ মির্জা জাকির ও সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।
এছাড়া পদোন্নতিজনিত বদলির কারণে পুলিশ সুপারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর প্রেসক্লাব পদক-২০২০ পেলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান
