লক্ষ্মীপুর মডেল ইউপি নির্বাচন-২০২১
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলাধীন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম খানসহ সাধারণ মেম্বার পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম খানের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় মহিলা মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে হোসনে আরা বেগম বিউটি, সংরক্ষিত ২নং ওয়ার্ড থেকে হাসিনা আক্তার এবং ৩নং ওয়ার্ড থেকে সিমা আক্তারের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
১নং ওয়ার্ড থেকে দুলাল বেপারী, ২নং ওয়ার্ড থেকে মো. মনির হোসেন শেখ, ৩নং ওয়ার্ড থেকে মো. শফিক ইসলাম রাঢ়ী, ৪নং ওয়ার্ড থেকে মো. হারেস মজুমদার, ৫নং ওয়ার্ড থেকে মো. হারুনুর রশিদ মিয়া, ৬নং ওয়ার্ড থেকে শাহ আলম মাঝি, ৭নং ওয়ার্ড থেকে মো. হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড থেকে মো. ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ড থেকে মো. জহির হাওলাদারের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আগামি ১১ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। তবে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি পদের জন্য (চেয়ারম্যানসহ) ১৩ জন মনোনয়নপত্র দাখিল করে বৈধতা পেয়েছেন। তবে এদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় ওই দিন ১২ ফেব্রুয়ারি তারিখে নির্বাচনী বিধিমালা মোতাবেক নির্বাচন কমিশনের পক্ষে উপজেলা রিটার্নিং অফিসার এসব প্রার্থীদের বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।
